আটপাড়া

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়
সরকারি চাকরিবিধি অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তাঁর নিজ কর্মস্থল এলাকায় সার্বক্ষণিক অবস্থান করা বাধ্যতামূলক। অথচ নেত্রকোনার আটপাড়া ও কেন্দুয়া উপজেলার দায়িত্বে থাকা খাদ্য নিয়ন্ত্রক মো. ইমরান হোসেন ঢাকার সাভারে নিজ বাড়িতে বসবাস করেন বলে অভিযোগ উঠেছে।

মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবক নিহত
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এই ঘটনা ঘটে।

নেত্রকোনায় রাতে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল যুবকের লাশ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর অন্তর মিয়া (২৫) নামের এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫
নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও পাঁচজনকে আটক করেছে প্রশাসন। শনিবার সকালে এই অভিযানে ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়।











