দুর্বৃত্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বিআরটিসি বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রী পরিবহনে নিয়োজিত ছিল।

রাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
বগুড়ার শেরপুরে রাতের আঁধারে দুই কৃষকের কলাবাগানের প্রায় ১ হাজার ৪০০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বাগানের অধিকাংশ গাছ নষ্ট হয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকেরা। ঋণ ও কিস্তির টাকায় গড়ে তোলা বাগান এক রাতেই নষ্ট হয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার
যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।











