Ajker Patrika

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। আগুন লাগার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত