Ajker Patrika

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস
পুড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বিআরটিসি বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রী পরিবহনে নিয়োজিত ছিল।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসটিতে আগুন লাগার সময় চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। বাসে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন মোবাইল ফোনে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত