ঢাকার খবর

পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত
রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন
রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা-পুলিশ।

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা, যা বললেন সেক্রেটারি
ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

কেরানীগঞ্জে চাঁদাবাজির মামলার বাদী গ্রেপ্তার, ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ
রুবিনা ইসলামের অভিযোগ, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির মামলা করার পর থেকেই তাঁদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। ওই মামলার একজন আসামি গ্রেপ্তারের পর প্রতিশোধ নিতে প্রভাবশালীদের মাধ্যমে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।












