Ajker Patrika

রাজধানীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৮: ৪০
রাজধানীতে বাসে আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দারা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। ওই সময় বাসে কোনো যাত্রী ছিল না।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত