Ajker Patrika

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৯: ০৭
বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ
ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন দেয় কয়েকজন ব্যক্তি। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, বাসটি ঘোরানোর সময়ে কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এসআই মিজানুর রহমান জানান, কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আগুন লাগার পর ওই সড়কের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত