জয়পুরহাট সদর

জয়পুরহাট সীমান্তে ৫১ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার
জয়পুরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পাথরটির আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

আখখেত থেকে কংকাল উদ্ধার, অটো ভ্যানচালকের বলে পরিবারের দাবি
জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকায় একটি আখখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির কংকাল উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি নিখোঁজ অটো ভ্যানচালক ফরিদ হোসেনের মরদেহের অবশিষ্টাংশ হতে পারে। পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা এবং ময়নাতদন্ত করা হচ্ছে।

জয়পুরহাটে অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করল শিক্ষার্থীরা
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে ক্যানটিন বয়ের মৃত্যু
জয়পুরহাটের তেঘর রেলগেট এলাকায় চলন্ত নীলসাগর এক্সপ্রেস থেকে পড়ে রাশেদুল ইসলাম (২২) নামে এক ক্যানটিন বয় নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।












