
জয়পুরহাটের সদর উপজেলার তেঘর রেলগেট এলাকায় চলন্ত নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে রাশেদুল ইসলাম (২২) নামে এক খাদ্যবাহক (ক্যানটিন বয়) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদুল ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব গাছগাছি গ্রামের আরমান হোসেনের ছেলে। তিনি ওই ট্রেনেই ক্যানটিন বয়ের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুরে তেঘর রেলগেট এলাকা অতিক্রম করার সময় রাশেদুল অসাবধানতাবশত ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রেলওয়ে পুলিশ মরদেহের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে