
জয়পুরহাটে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী বিশাল মেহেদী হত্যাসহ জুলাই গণহত্যা ও বিস্ফোরক আইনের একাধিক মামলায় সাত আওয়ামী লীগ নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মিলন চন্দ্র পাল তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী আসামিরা হলেন আব্দুল কুদ্দুস ফকির, মিনহাজুর রহমান মিথুন, রফিকুল ইসলাম মাস্টার, জিয়াউর রহমান, আলী আকবর মণ্ডল, এনামুল হক ফকির ও ফজলুর রহমান। তাঁদের মধ্যে কেউ কালাই উপজেলা আওয়ামী লীগের নেতা, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবার কেউ যুবলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল পদে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় (৪ আগস্ট ২০২৪) শিক্ষার্থী বিশাল মেহেদী হত্যাসহ জুলাই গণহত্যা ও বিস্ফোরক আইনে করা একাধিক মামলায় তাঁরা অভিযুক্ত।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক জানান, আসামিরা আদালতে জামিন আবেদন করেছিলেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে