জেলার খবর

ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন
ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশন থেকে ট্রান্সফরমার, জেনারেটরের যন্ত্রাংশ ও তামার তার চুরির পর নতুন ভবনে প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। আইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডের রোগী ও স্বজনেরা ভোগান্তিতে পড়েন। পুলিশ তদন্ত করছে।

উলিপুরে রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার
কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৬৬) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার
বরিশালের মেহেন্দীগঞ্জে যুবদল নেতা আলামিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মনজু হাওলাদারকে (৩৬) ১১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কাজিরহাট থানা-পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁয় ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) গ্রামের রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), একই গ্রামের মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), মো. মাহমুদ রায়হান (৩০)












