ছিনতাই

মোটরসাইকেলে এসে চাপাতি নিয়ে হামলা, বিকাশ পরিবেশক কর্মীর ৬ লাখ টাকা ছিনতাই
বাগেরহাটের কচুয়ায় বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মীর কাছ থেকে চাপাতির ভয় দেখিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড মোড়ের গোল চত্বরের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় বাচ্চু শেখ নামের ওই কর্মী আহত হন...

চাঁদপুরে ছিনতাইয়ের ৫ দিন পর ‘গরু জাহিদের’ তথ্যে মিলল ১৮ ভরি স্বর্ণালংকার চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে...

ট্রেনে ছিনতাইকারীর হাতে শিক্ষক নিহত
ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন আনোয়ার হোসেন (২৮) নামের এক স্কুলশিক্ষক। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর
বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।












