চুরি

কবুতর চুরির অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

শোকের মুহূর্তেও চোরের হানা, দাফনের সময় যুবদল নেতার মোবাইল চুরি
মানিকগঞ্জের সেওতা কবরস্থানে বড় ভাই এস এম এম ইকবাল হোসেনের দাফনের সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। ফোন ব্যবহার করে টাকা বা অন্য দাবি করা হতে পারে বলে সতর্ক করেছেন যুবদল নেতা মো. শাহীন হোসেন।

ফরিদপুরে ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন গ্রাম পুলিশ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরির অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। চুরি করা ছাগলটি বাজারে বিক্রি করতে গিয়ে মালিকের হাতে ধরা পড়েন তিনি। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা এক আত্মীয়কেও আটক করেন স্থানীয় লোকজন। পরে হাট কর্তৃপক্ষের মধ্যস্থতায় ছাগলটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঢাকা থেকে চুরি করে ভোলায় স্বর্ণ বিক্রির চেষ্টাকালে গ্রেপ্তার যুবক
ভোলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আ. আলী (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।







-b7db12-256x144.webp)




