
ইন্দোনেশিয়ার বালিতে বিকিনি চুরির ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার ‘ওনলিফ্যানস’ মডেল জেমা ডয়েল। তিনি একটি পোশাকের দোকান থেকে বিকিনি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, বিষয়টি নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন জেমা। তিনি জানান, এটি তাঁর ‘বোকামি’ ছিল। একটি সুইমস্যুট চুরির কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি জানি বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা সত্যি। আমি একটু বোকামি করেছি।’
জেমা দাবি করেন, জীবনে আগে কখনো চুরি করেননি এবং প্রায় ৩০ অস্ট্রেলীয় ডলার মূল্যের বিকিনিটি তিনি ‘মজার ছলেই’ নিয়েছিলেন। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তিনি প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে জানান।
পরবর্তীতে একই দিনে আরেকটি ভিডিও প্রকাশ করে ডয়েল আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি যা নিয়েছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দোকানের মালিক এবং সংশ্লিষ্ট সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।’ তিনি জানান, দোকানমালিকের সঙ্গে দেখা করে পণ্য ফেরত দেওয়া এবং দ্বিগুণ মূল্য পরিশোধের প্রস্তাব দিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেমা জানান, মাদকাসক্ত অবস্থায় তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে পণ্য ফেরত ও মূল্য পরিশোধের প্রস্তাব দেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার আইনে ছোটখাটো চুরির শাস্তি সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড। দেশটির পুলিশ জানিয়েছে, ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৯ মিলিয়ন ইন্দোনেশীয় রুপিয়াহ (প্রায় ১ লাখ ৩৭ হাজার ৫২০ টাকা) পরিশোধের পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে এবং মামলা প্রত্যাহারে সম্মত হয়েছে। জেমা ডয়েল জানিয়েছেন, বিকিনিটি ফেরত দিয়ে তিনি ভুল শোধরানোর চেষ্টা করেছেন।

এর আগেও ‘দূর থেকে কাজ’ করার নিয়মের সীমা লঙ্ঘন করেছিলেন গ্রাহাম নামের ওই ব্যক্তি। হোম অফিসের কথা বলে ইন্দোনেশিয়ার বালিতে চলে গেছিলেন তিনি। তখন ব্যবস্থাপককে জানিয়েছিলেন, বাথরুমের সমস্যার সমাধানে একজন প্লাম্বারের জন্য বাড়িতে অপেক্ষা করছেন।
১ দিন আগে
কেউ গাড়ি কেনেন, কেউবা কেনেন বাড়ি। তবে চীনের এই নারী একটি আবাসিক এলাকার শুধু ১৯৬টি পার্কিং স্পেস কিনেছেন। তিনি সেগুলো ভাড়াও দিয়েছেন। তবে পার্কিং স্পেসগুলো কেনার কয়েক বছর পর চাহিদা বাড়তেই সেগুলোর ভাড়া দ্বিগুণ করার পাশাপাশি চড়া দামে বিক্রি করতে শুরু করেন তিনি...
৪ দিন আগে
ভারতের হায়দরাবাদে ছয় বছর বয়সী মেয়েকে হুসেইন সাগর লেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শিশুটির অসুস্থতা ও চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
৬ দিন আগে
কিছু বৈজ্ঞানিক আবিষ্কার এমন থাকে, যা একবার শুনলে আর কখনোই ভোলা যায় না। এটিও ঠিক তেমনই একটি। পিয়ার রিভিউড একটি গবেষণার তথ্য অনুযায়ী, নারীদের ত্যাগ করা বায়ু বা পাদের গন্ধ পুরুষদের তুলনায় বেশি দুর্গন্ধযুক্ত হয়। আওয়াজ বেশি বা বারবার হওয়ার কথা বলা হচ্ছে না, শুধু গন্ধটা...তুলনামূলক বেশি তীব্র। শুনলে একটু
৬ দিন আগে