
যশোরে শামীম (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।গতকাল যশোরে শামীম (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ২টার দিকে যশোর সদর উপজেলার বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবি, চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন শামীম। পরে পিটুনি দেন বিক্ষুদ্ধ লোকজন। পুলিশ জানিয়েছে, নিহত শামীম বলাডাঙ্গা এলাকার ছবদুলের ছেলে। তিনি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য উল্লেখ করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, রাত ২টার দিকে শামীম শ্রীকান্তনগর বাজারের আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকানমালিক সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে তিনি বাইরে এসে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে শামীমকে ধরে পিটুনি দেন।
ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দোকানমালিকসহ স্থানীয় বাসিন্দারা শামীমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরে ময়নাতদন্ত শেষে শামীমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১৯ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
৩০ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৪৩ মিনিট আগে