রাজধানীর পোস্তগোলা এলাকায় বিআইডব্লিউটিএর নতুন প্রজেক্টের ভেতরে রড চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম (৩৫)।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলার শ্মশান ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর নতুন প্রজেক্টের ভেতরে ঘটনাটি ঘটে। পরে শ্যামপুর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহআলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলায় বিআইডব্লিউটিএর নতুন প্রজেক্টের ভেতরে রড চুরি করতে গিয়েছিল ওই যুবক। টের পেয়ে সেখানকার লোকজন তাঁকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে ভোরে মারা যায়।
এসআই আরও জানান, তাঁর নাম আব্দুর রহিম (৩৫)। বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ আটজন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। আজ সোমবার ভোরে নগরের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশের একটি আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোল ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৭০) ও তাঁর ছেলে তাহাজ্জত শেখ...
১২ মিনিট আগে
মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করায় গত বছরের ২৬ এপ্রিল শরীয়তপুর জেলা শহরে দিনদুপুরে নাজমুল মাদবর (২৭) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে কুপিয়ে আলোচনায় আসে শাহিন মাদবর। এর কিছুদিন পর শাহিন মাদবরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় কুড়িয়ে পাওয়া নবজাতকটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে