
রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এক নারী ব্যাংকারের বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই ব্যাংকারের নাম তাজরীন খান আদ্রিতা। তাঁর বাসা থেকে ২৭ লাখ টাকার স্বর্ণালংকার ও দুই লাখ টাকা চুরি করেছে তাঁরই আপন মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক (৩০)। পরে সেসব অলংকার বিক্রি করেন মানিকনগরের ‘মায়মুনা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে।
এ ঘটনায় মামলার পরে গত রোববার অভিযুক্ত সৌমিক ও চোরাই অলংকার ক্রেতা দোকানি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে মুগদা থানা-পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময়ে ভুক্তভোগী পরিবারটির বাসার আলমারির ড্রয়ারে থাকা ১১ ভরি স্বর্ণালংকার চুরি করে সৌমিক। এসব অলংকারের বাজারমূল্য আনুমানিক ২৭ লাখ টাকা। চুরি হওয়া অলংকারের মধ্যে ৫ ভরি ওজনের অলংকার সেট, দুই ভরির ৩টি চেইন, এক ভরির ৩টি ব্রেসলেট, এক ভরির দুটি চুরি, এক ভরির ৪ জোড়া স্বর্ণের কানের রিং রয়েছে। এ ছাড়া ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করেন। এ ঘটনায় সৌমিককে পারিবারিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির কথা অস্বীকার করে এবং চোরাই অলংকার মানিকনগরের মায়মুনা জুয়েলার্সে বিক্রির কথা অস্বীকার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা করেন আদ্রিতা। এ ঘটনায় রোববার প্রথমে সৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মায়মুনা জুয়েলার্সের মালিক সাদ্দাম হেসেনকেও গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, স্বর্ণ চুরির ঘটনায় থানায় মামলা করে হয়েছে। এ ঘটনায় চোর এবং জুয়েলার্সের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিদ্রোহীরা ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। একদিকে জামায়াতকে মোকাবিলা অন্যদিকে দলের অভ্যন্তরীণ বিবাদ সামাল দিতে হিমশিম খাচ্ছেন নেতারা।
১৬ মিনিট আগে
পাবনার দুটি আসনে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাধা, হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি ঘটনায় উত্তাপ বাড়ছে নির্বাচনী মাঠে। প্রশাসনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড (প্রতিযোগিতার সমান সুযোগ) সৃষ্টির দাবি জানিয়েছেন স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীর
৩২ মিনিট আগে
স্তরে স্তরে সাজানো রঙিন মৌসুমি সবজি দিয়ে বানানো এক অভিনব পিরামিড। চারপাশে কৌতূহলী দর্শনার্থী, শিক্ষার্থীদের ভিড়, প্রশ্ন-উত্তরে ব্যস্ত কৃষি কর্মকর্তারা। গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁও কৃষিপ্রযুক্তি ও পুষ্টি মেলায় এ দৃশ্য দেখা যায়।
৩৫ মিনিট আগে
শুরু হয়েছে বোরো ধান রোপণের মৌসুম। তবে জমি প্রস্তুত ও চারা রোপণের এই গুরুত্বপূর্ণ সময়ে নওগাঁর রাণীনগরে কৃষকেরা সরকারনির্ধারিত মূল্যে রাসায়নিক সার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ, বাড়তি দামে সার কিনতে হচ্ছে। সিন্ডিকেট করে ডিলার ও অসাধু ব্যবসায়ীরা পকেট কাটছে কৃষকদের।
৩৭ মিনিট আগে