চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যা ১১টি জেলার সমন্বয়ে গঠিত। চট্টগ্রাম জেলা দেশের প্রধান বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ। নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর জেলা কৃষি ও উপকূলীয় অঞ্চলের জন্য পরিচিত। পার্বত্য অঞ্চল বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। এ ছাড়া চাঁদপুর ইলিশের জন্য সুপরিচিত। এই জেলাগুলো মিলিতভাবে চট্টগ্রাম বিভাগের অর্থনীতি, পর্যটন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে।

‘মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে’, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তিনি বলেছেন, ‘আমার স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে।

ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি
খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা। চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন এবং তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কমলনগর থানার ওসির বিরুদ্ধে ফেসবুকে অভিযোগের ঝড়, ঘুষ ও হয়রানির অভিযোগ
লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে অসদাচরণ, ঘুষ গ্রহণ, অভিযোগ না শোনা ও অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেনের ফেসবুক পোস্টের মন্তব্যেও কয়েকজন একই ধরনের অভিযোগ করেছেন। তবে ওসি এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি।

রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।











