
চট্টগ্রামের মিরসরাই কলেজে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা কলেজের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। আজ রোববার (১ মার্চ) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কলেজের শিক্ষক ও কলেজ মসজিদের মুসল্লিরা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজ সূত্র জানায়, ২০২৬ সালের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় মোট ৩৬৫ জন শিক্ষার্থী অংশ নেন। ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে সব বিষয়ে সরাসরি ২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। প্রথম বিবেচনায় ৪০ জন, দ্বিতীয় বিবেচনায় ৩৮ জন এবং বিশেষ বিবেচনায় ৭৩ জনসহ মোট ১৫১ জনকে পাস ঘোষণা করা হয়।
ফল প্রকাশের পর রোববার দুপুরে অকৃতকার্য শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা প্রধান গেটে তালা লাগিয়ে দেন।
শিক্ষার্থী জাহেদুল ইসলাম সিহাব অভিযোগ করেন, তাঁরা মার্কশিট দেখতে চাইলে শিক্ষকেরা বাধা দেন এবং খারাপ আচরণ করেন। একজন শিক্ষার্থীকে মারধরও করেন।
জাহেদুল ইসলাম আরও অভিযোগ করেন, অনেক শিক্ষার্থী ছয়-সাত বিষয়ে ফেল করলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের সুপারিশে তাঁদের পাস করানো হয়েছে। এসব অভিযোগের প্রতিবাদেই তাঁরা গেটে তালা দেন।
আরেক শিক্ষার্থী নুসরাত জাহান প্রেমা বলেন, ‘অনেকেই দুই থেকে তিন বিষয়ে ফেল করেছেন, কিন্তু তাদের ফলাফল দেখানো হয়নি।’
মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, ‘কিছু নামধারী শিক্ষার্থী যারা নিয়মিত ক্লাসে আসে না, পড়াশোনায় মনোযোগী নয়, তারাই কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। গত কয়েক বছর ধরে এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় গভর্নিং বডির সভা ও শিক্ষকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবার ফল উন্নয়নে কঠোর অবস্থান নেওয়া হয়।’ তিনি বলেন, ‘নির্ধারিত নীতিমালার আলোকে কিছু শিক্ষার্থীকে বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করা হয়েছে। যেমন—দুটি বিষয়ে ৩০ নম্বর পাওয়া শিক্ষার্থীকে পাস দেওয়া হয়েছে। ইংরেজির দুই পত্রে ৩০ নম্বর এবং আইসিটিতে ১৪ নম্বর প্রাপ্তদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলাফল প্রকাশের পর যারা নিয়মিত কলেজে উপস্থিত থাকে না, পড়াশোনার চেয়ে বাইরে সময় কাটায়, তারাই এসে অযথা পরিস্থিতি উত্তপ্ত করেছে।’ তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা নেওয়া হয়েছে।
রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে কিছু শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ বলেন, ‘এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। মূলত ইংরেজি ও আইসিটি বিষয়ে নির্ধারিত নম্বর অর্জনকারীদেরই বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করা হয়েছে। কারণ, বোর্ড পরীক্ষায় এ দুই বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়।’
এ বিষয়ে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বলেন, ‘কিছু অকৃতকার্য হওয়া শিক্ষার্থী কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেটে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গেটের তালা খুলে দেওয়া হয়েছে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৪ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৩৩ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৩৫ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে