দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রাম, যা বন্দরনগরী ও দেশের প্রধান সমুদ্রবন্দর নিয়ে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পের বড় কেন্দ্র হিসেবে পরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, সন্দ্বীপ, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, কর্ণফুলীসহ চট্টগ্রামের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ সংবাদ পাওয়া যাবে।

ভয়ভীতি দেখানো, চুরি, ছিনতাই, মারধর ও নারী হেনস্তাসহ নানা অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটক দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের...

দুই বছর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি (আগের নাম র্যাব)।

চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মাসকাট থেকে সালাম এয়ারের জিরোভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রামে আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ব্যাগেজে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ব্যাগেজের ভেতর....