
জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান ছিল। ছিল প্রচুর সাজসজ্জা, ভরপুর খাওয়াদাওয়ার আয়োজনও। কিন্তু কে জানত, ফিরতি পথেই আনন্দের সব রং নিভে গিয়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে পরিবারটির ওপর! বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কনের ভাই, বোন, মামা ও চালক।

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চট্টগ্রামের কর্ণফুলীর কেইপিজেডে পাহাড় থেকে নেমে আসা দুটি বন্য হাতির অবাধ বিচরণে একদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণে বেড়েছে নিরাপত্তাঝুঁকি। হাতির কাছে গিয়ে চিৎকার, ঢিল ছোড়া ও ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার অভিযোগে পর্যটকদের সতর্ক করেছে বন বিভাগ।

সে প্রায় সময়ই বাইরে থাকত। ঘরে আসত না। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে। এর আগেও এক জায়গায় ডাকাতি করতে গিয়ে পাবলিকে ধরে মাথা ফেটে দিয়েছিল, মাথায় তখন ৮টি সেলাই হয়েছিল।