Ajker Patrika

আট বছরের শিশুকে ধর্ষণের পর ইটে মাথা থেঁতলে হত্যা, পলাতক আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৭: ২১
আট বছরের শিশুকে ধর্ষণের পর ইটে মাথা থেঁতলে হত্যা, পলাতক আসামির মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

চট্টগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. ইমন নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে ওই শিশু নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির শাহিদের একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, বরই খাওয়ানোর কথা বলে ওই শিশুকে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায় ইমন। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সময় ইমনের বয়স ছিল ২০ বছর।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ইরফানুল হুদা ফারুকী বলেন, মামলায় মোট ১২ জন সাক্ষ্য দিয়েছেন। আসামি ইমন পলাতক থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে তাঁর জন্য আইনজীবী নিয়োগ করা হয়। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত