ঘিওর

ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ১
মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী রাজা মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত নুরজাহান বেগমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ, চালক পালিয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা
মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভর দুপুরে হাসপাতালের ফটকে চার কিশোরের অপেক্ষা। কিছুক্ষণ পর আরও দুই কিশোর ফল, ডাব, রুটি ও কলা নিয়ে সেখানে পৌঁছায়। জানা গেল, তারা ছয় বন্ধু স্কুল ছুটির পর অসুস্থ সহপাঠীকে দেখতে তারা হাসপাতালে এসেছে। টিফিনের টাকা সাশ্রয় করে তারা এসব কিনেছে বন্ধুর জন্য।

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের
মানিকগঞ্জের ঘিওরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লাল ক্যাপ পরে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করেছেন প্রায় ৬০০ মানুষ। চরঘিওরে সাড়ে পাঁচ ঘণ্টার সমাবেশে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি
মানিকগঞ্জের হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উধাওয়ের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর অস্ত্রের হিসাব যাচাই করতে গিয়ে ঘাটতি ধরা পড়ে।











