
দিনের পর দিন ড্রেজার মেশিন দিয়ে নদ থেকে অবৈধভাবে বালু তুলে তা বিক্রি করছে প্রভাবশালী চক্র। এতে তারা আঙুল ফুলে কলাগাছ হলেও কপাল পুড়ছে সাধারণ কৃষকের। অবৈধভাবে বালু তোলার ফলে ভাঙছে চেঙ্গেরখাল নদ, কৃষক হারাচ্ছে তাঁর ফসলি জমি ও বসতঘর।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ৩১ বস্তা জিরা জব্দ করেছে থানা-পুলিশ। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন নদীর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।

সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের দিনব্যাপী ‘হাইকিং-২০২৬ ’। আজ শনিবার সকালে জাফলংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাইকিংয়ের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

নিহত কলিম উল্লাহ তাঁর মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেন। মামলার তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত সয়ফুল্লাহ ও তাঁর ছেলে জুবের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা করেন। এ সময় সয়ফুল্লাহ ধারালো দা দিয়ে কলিম উল্লাহর গলায় কোপ দিলে তিনি মাটিতে