গোবিন্দগঞ্জ

‘আমার বাবুটা চিরদিনের জন্য আব্বু ডাকার মানুষটাকে হারাল’
‘আমার বাবা-মাও খাসজমিতে ঘর করে থাকে। তৌফিকের বাবারও ঘরের জায়গা ছাড়া কিছু নাই। আমি এই ছোট বাবুকে নিয়ে কই যাব? কে আমার সন্তানের দায়িত্ব নেবে? তৌফিক বেঁচে থাকলে আমার বাবু সুখে থাকত।’কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন সেতু মনি (১৯)।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত গাইবান্ধার শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

ভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুয়া কাবিননামা নথি তৈরি করে এক যুবকের বিরুদ্ধে যৌতুকের মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন। এ ছাড়াও মামলার বাদীপক্ষের আইনজীবীকে সতর্ক করা হয়েছে...

ডোবায় ডুবে প্রাণ গেল একই দিনে জন্ম নেওয়া ভাইবোনের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আবদুল্লাহ আল আরাফ (২) ও মিফতাহুল জান্নাত (২) নামে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা একই দিনে জন্মগ্রহণ করেছিল বলে জানা গেছে। আজ সোমবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।












