Ajker Patrika

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার

গাইবান্ধা প্রতিনিধি
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার
নিহত তৌফিকের সেতু মনির হাতে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত গাইবান্ধার শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

আজ বুধবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় ইউএনও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

পরে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত