গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশনাল পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। থানার উপপরিদর্শক (তদন্ত) কর্মকর্তা শিবলী কায়েছ মীর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলো দশনাল গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে মীম আক্তার (৫) ও টাঙ্গাইল জেলার কবির হোসেনের মেয়ে আফরিন আক্তার (৪)।
স্থানীয়রা জানান, শিশু আফরিন আক্তার সম্প্রতি দশনাল গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আজ দুপুর একটার দিকে আফরিন ও তার মামাতো বোন মীম বাড়ির উঠানে করছিল। হঠাৎ হাঁসের পেছনে ছুটতে গিয়ে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছু সময় পর বাড়ির লোকজন শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
শাখাহার ইউনিয়ন পরিষদের সদস্য লাইজু আহমেদ বলেন, শিশুদের বিষয়ে পরিবারের লোকজনের আরও সচেতন থাকা দরকার।

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার আবশ্যকীয় সামগ্রী, তিনটি ধাতব ঘট এবং ঘটের সঙ্গে থাকা
২ মিনিট আগে
‘আমার বাবা একজন ভ্যানচালক। চর এলাকায় ভ্যান চালিয়ে কষ্টে ছয়জনের সংসার চালান। চার ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাতে তাঁকে হিমশিম খেতে হয়। অনেক কষ্ট করে অনার্স-মাস্টার্স শেষ করেছি। এখন চাকরিটা পেয়েও যদি নিয়োগপত্র না পাই, তাহলে আমরা কোথায় যাব।’
৮ মিনিট আগে
স্থানীয় বাসিন্দারা জানান, গাছ সরিয়ে দীপা রানীর মরদেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে শিশুটির সন্ধান চলছিল। পরে শিশুটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
১৪ মিনিট আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিনটি নৌকা ও দুই হাজার বর্গমিটার জাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
২৬ মিনিট আগে