
কিউবা উপকূলে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি স্পিডবোটে থাকা ১০ জনকে আটক ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উত্তর উপকূলের কায়ো ফালকোনেস এলাকার এক নটিক্যাল মাইল দূরে কিউবার জলসীমায় প্রবেশ করা ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটকে আটক করা হয়। তাদের অভিযোগ, নৌকায় থাকা ব্যক্তিরা সন্ত্রাসের উদ্দেশে সশস্ত্র অনুপ্রবেশের পরিকল্পনা করেছিলেন।
সরকারি বিবৃতিতে বলা হয়, সীমান্তরক্ষীরা নৌকাটি থামানোর চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
কিউবার দাবি, গোলাগুলির সময় তাদের নৌকার কমান্ডারও আহত হন। নিহতদের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করা হয়েছে এবং জীবিত ছয়জনের নামও জানানো হয়েছে।
কিউবার কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় থাকা ১০ জনই যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবান নাগরিক। এ ছাড়া আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি কথিত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তাদের বেশির ভাগের বিরুদ্ধে অতীতে অপরাধ ও সহিংস কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে বলেও জানানো হয়। নৌকাটি থেকে হ্যান্ডগান, অ্যাসল্ট রাইফেল, তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক এবং অন্যান্য কৌশলগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি কিউবার।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘটনাটিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, কিউবা সরকারের দেওয়া তথ্যের ওপর নির্ভর না করে যুক্তরাষ্ট্র নিজস্বভাবে যাচাই করবে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস সফরকালে রুবিও আরও জানান, আটক নৌকাটিতে কোনো মার্কিন সরকারি কর্মী ছিলেন না।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে কিউবার জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। ইতিপূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ‘সমঝোতায় আসার’ আহ্বান জানিয়ে সতর্ক করেছিলেন এবং দেশটিতে তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিলেন। ফলে বহুদিনের জ্বালানি সংকটে ভোগা কিউবার পরিস্থিতি আরও জটিল হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৩০ বছর আগে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ এর দুটি ছোট বিমান ভূপাতিত করেছিল কিউবা, যাতে চারজন নিহত হন। সেই ঘটনার স্মৃতি এখনো দুই দেশের সম্পর্কে তিক্ততা বহন করে। সর্বশেষ ঘটনাটি নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
৮ মিনিট আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
১ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
১ ঘণ্টা আগে