
গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়। এই অবস্থায় চালক বাসটি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘর্ষণের ফলে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাসটির বেশির ভাগ পুড়ে যায়।
দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, ‘সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে আমাদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে কোনো দগ্ধ ব্যক্তিকে পাইনি।’

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে কিশোরীকে অপহরণ করে হত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনকে আসামি করে মামলা করেছেন। এরপর রাতেই অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তাঁর ছেলেসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে লরির চাপায় নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
সড়কের পাশের গভীর ড্রেনের একটি ম্যানহোল খোলা ছিল। ওই সময় অজ্ঞাতপরিচয় পথচারী শিশুটি অসাবধানতাবশত সেখানে পড়ে নিখোঁজ হয়। ঘটনাটি দেখে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।
২ ঘণ্টা আগে
পরে হাসপাতালের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে চিকিৎসাসেবা-সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ছয় মাসের মধ্যে হাসপাতালে অপারেশন চালুর অঙ্গীকারও করেন তিনি।
২ ঘণ্টা আগে