গর্ভপাত

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর অভিযোগে করা মামলার প্রধান অভিযুক্ত মো. সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে ওই তরুণী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অন্তঃসত্ত্বা নারীর পেটে বখাটেদের লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এতে ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় পরেই নবজাতকের মৃত্যু হয়। এ সময় ওই নারীর স্বামী ও বাবাকেও বেধড়ক মারধর করা হয়।

গর্ভপাতের তথ্য গোপন করে রিপোর্টে ‘পায়ে ঘষা’, সিভিল সার্জন বললেন—‘বিষয়টা ভুলে গেছি’
অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি মারার ঘটনায় গর্ভপাত হলেও মেডিকেল রিপোর্টে তা গোপন করে শুধু ‘পায়ে ঘষা’ লাগার কথা উল্লেখ করার অভিযোগ উঠেছে। এমনকি ওই রিপোর্টে তিন চিকিৎসকের স্বাক্ষর জাল করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। এ ঘটনায় নেত্রকোনার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া...












