
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন বিপুলসংখ্যক মানুষ। গতকাল শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও সিয়াটলসহ প্রধান শহরগুলোর সড়কে নেমে আসেন কয়েক হাজার মানুষ। এসব কর্মসূচি থেকে নারীদের গর্ভপাতের অধিকার ও অবৈধ অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরাও ছিলেন। শ্রমিকদের অধিকার ও অভিবাসীদের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান তাঁরা।
নিউ ইয়র্কের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ থেকে ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তাঁদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরাই আমাদের রক্ষা করি; মি. প্রেসিডেন্ট, নারীরা তাঁদের স্বাধীনতার জন্য আর কত অপেক্ষা করবে; আমরা পিছু হটব না— এমন নানা স্লোগান। এ সময় ‘আমরা এখানে আছি, চলে যাচ্ছি না’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন আন্দোলনকারীরা।
ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে উইমেন্স মার্চে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘আমাদের বিশ্বাস, আমরাই জিতব!’ এতে অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, যেখানে আমার পছন্দের অধিকার নেই, সেখানে আমার স্বাধীনতা কোথায়; ভালো ব্যবহার দিয়ে ইতিহাস তৈরি করা যায় না; নারীরা, তোমরা কখনও একা নও ইত্যাদি।
সিয়াটলে বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল ফিলিস্তিনিদের লড়াই ও প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত সাদাকালো স্কার্ফ কেফিয়াহ। কর্মসূচি থেকে যুদ্ধ, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ের আওয়াজ তোলেন আন্দোলনকারীরা।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইসলামাবাদ। আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগে
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক। তবে তাঁর পরিচয় বা কথিত উগ্রপন্থী মতাদর্শের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি
৩ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে ককপিটে থাকা পাইলটকে একটি ক্র্যাশ কুড়াল দিয়ে
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৫ ঘণ্টা আগে