Ajker Patrika

স্বামীর ওপর প্রতিপক্ষের হামলা, ঠেকাতে গিয়ে গৃহবধূর গর্ভপাত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
স্বামীর ওপর প্রতিপক্ষের হামলা, ঠেকাতে গিয়ে গৃহবধূর গর্ভপাত

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে পেটে লাথির আঘাতে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন ওই নারীর স্বামী।

গত শনিবার রাতে ধুনট থানায় মামলাটি করেন উপজেলার রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের শাহ আলী ফকির। মামলায় তাঁর স্ত্রীর গর্ভপাতের জন্য দায়ী করে মজনু ফকির ও তাঁর চাচা আমজাদ হোসেন ফকিরসহ সাতজনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের হবিবুর রহমানের ছেলে মজনু ফকিরের সঙ্গে এক প্রতিবেশী নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। মজনু ফকির বিষয়টিকে গুজব দাবি করে এ ঘটনার জন্য প্রতিবেশী শাহ আলী ফকিরকে দায়ী করেন।

এ নিয়ে গত ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে শাহ আলী ফকিরকে গালিগালাজ করেন মজনু ফকির। একপর্যায়ে শাহ আলী এর প্রতিবাদ করলে মজনু ফকির ও তাঁর লোকজন হামলা চালান। স্বামীকে রক্ষা করতে এগিয়ে যান তিন মাসের অন্তঃসত্ত্বা মেরিনা খাতুন। এ সময় হামলাকারীরা তাঁকে মারধর করেন এবং পেটে লাথি দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত শাহ আলী ও মেরিনাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেরিনা খাতুনের গর্ভপাত হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত