
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে ওই তরুণী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত রাকিব উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নয়াপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি পৌরশহরের এক পল্লিচিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন।
লিখিত অভিযোগে তরুণী বলেন, রাকিবের সঙ্গে তাঁর প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিল। এর মধ্যে পারিবারিকভাবে অন্যত্র তাঁর বিয়ে হয়। পরে রাকিব আবারও তাঁর সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক বজায় রাখার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে তাঁদের মধ্যে পুনরায় যোগাযোগ তৈরি হয়।
তরুণীর অভিযোগ, গত ৮ জুন রাতে রাকিব বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে তাঁর স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর পর তরুণীর সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তরুণীর ভাষ্য, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে রাকিব একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। পরে রাকিবের হুমকির মুখে ওষুধ সেবনের পর তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। রাকিবের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে হওয়া কথোপকথনের তথ্য তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২৪ সেপ্টেম্বর রাকিবের কর্মস্থল হাসপাতাল রোডের একটি পল্লিচিকিৎসকের চেম্বারে গিয়ে তিনি বিয়ের জন্য চাপ দেন। এ সময় রাকিব তাঁকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ। এরপর মোবাইল ফোন বন্ধ করে তিনি আত্মগোপনে চলে যান।
অভিযোগের বিষয়ে রাকিবের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগটি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সকালে গাছটি কাটার জন্য ১৮ জন শ্রমিক প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু কুঠারের স্পর্শ ছাড়াই গভীর রাতে উপড়ে পড়ল বিশাল এক বটগাছ। এতে একটি পাকা বাড়িসহ কয়েকটি টিনের ঘর ও চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। চাল ও বিদ্যুতের তারের নিচে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন। এ ছাড়া পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্ত
৪ মিনিট আগেপাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত শিশুরা হলো ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
১২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌডালা-কানসাট সড়কের মিল্লিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গত মঙ্গলবার মতিঝিল এলাকা থেকে ফটোসাংবাদিক বাদল দাসসহ আরও ৬-৭ জনকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।
১৯ মিনিট আগে