Ajker Patrika

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন। এ ছাড়া নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সন্দেহজনক হামে আক্রান্ত ১০০ জনকে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫ জন। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৪২৮ জন রোগীকে অন্যত্র পাঠানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ২৫০ জন ডেঙ্গু রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন।

এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। বিভাগজুড়ে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, খুলনা জেলায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৬৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে খুলনা ও কুষ্টিয়া জেলায় একজন করে মারা গেছেন। একই সময়ে বিভাগে নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত