
চাঁদপুরের কচুয়ায় তুলপাই দারাশাহী উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগে শ্রেণি বর্জন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিরপেক্ষ তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর শারীরিক নির্যাতনে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার পর অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে চাঁদপুর শহরে তাঁর চেম্বারের সামনে থেকে গ্রেপ্তারের পর তাঁকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।