
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনে বেশি দামে বিক্রি করে দিচ্ছেন অনেক উপকারভোগী। একজনের কার্ড দেখিয়ে ডিলারের কাছ থেকে আরেকজন পণ্য কিনছেন। এমন সব অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুরের বিভিন্ন উপকারভোগীর বিরুদ্ধে। এতে টিসিবির কার্ড বিতরণ নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌর শহরের নারিকেলবাড়ী সন্ন্যাসীতলা এলাকা থেকে আটকের পর আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

কুড়িগ্রামের উলিপুরে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মান্দার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না। দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হবে না, হতে পারে না।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানি তীব্র স্রোতে একটি সেতু ধসে পড়েছে। বালু ভর্তি জিও ব্যাগ ও ভারী যান চলাচল বন্ধ করেও সেতুটি রক্ষা করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে সেতুটি খালে ধসে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান,