
পারিবারিকভাবে ২০২২ সালের আগস্টে বিয়ে হয় পিয়াল ও মিতুর। দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছিল। ২৭ আগস্ট পিয়ালের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন শেষে হয়ে যায়। মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান পিয়াল।
এই সময় গুরুতর আহত হন মিতু। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে সাত দিন পর তিনিও হেরে গেলেন। এই নবদম্পতির মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ঢাকা থেকে মোটরসাইকেল যোগে পিয়াল ও মিতু কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন। ওই দিন সন্ধ্যার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলেই মারা যান পিয়াল। পরে স্থানীয়রা মিতুকে গোবিন্দগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত ১৯ আগস্ট ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এবং ২০ আগস্ট ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয় মিতুকে। অবস্থা অবনতির দিকে যাওয়ায় ২২ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শ্যামলীর ট্রমা সেন্টার এবং অর্থোপেডিক হাসপাতালে রেফার করা হয়। ওই দিন চিকিৎসক তাঁর ডান হাত ও পা কেটে ফেলেন। এর দুই দিন পর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান মিতু।
মিম্মা আরা মিতু (২৪) উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ঘোলদার পাড়ার সাবেক সেনা সদস্য মিজানুর রহমান দুলুর মেয়ে। দুই বোন এক ভাইয়ের মধ্যে মিতু সবার বড়। তিনি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ছিলেন। স্বামীর চাকরির সুবাদে ঢাকায় বসবাস করতেন তাঁরা।
পিয়ালের ছোট ভাই দারুদ রিয়াল আমান জানান, গত বছরের ১৮ আগস্ট পিয়াল ও মিতুর বিয়ে হয়। ভাই-বোনদের মধ্যে সবার বড় ছিলেন পিয়াল। পিয়াল কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক্যাল থেকে পাশ করার পর ঢাকায় বিএসসি করেন। এরপর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। ওই কোম্পানি থেকে পিয়াল অস্ট্রেলিয়ায় দুই বছর মেয়াদের চাকরির সুযোগ পান। ২৭ আগস্ট তাঁর অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। এ জন্যই বাড়ি আসছিলেন।
পিয়াল হাসান (৩০) চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার গ্রামের শাহ আলমের ছেলে।
এদিকে আজ শনিবার সকালে ঢাকা থেকে মিতুর মরদেহ গ্রামে পৌঁছালে একনজর দেখার জন্য আশপাশের লোকজন একনজর দেখতে ছুটে যান। ঘোলদার পাড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া শোক প্রকাশ করে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। স্বামীর পর স্ত্রী মিতু মৃত্যুবরণ করেছেন। আমাদের সবাইকে সাবধানে মোটরসাইকেল চালানো দরকার। সবার সচেতনতা প্রয়োজন।’

গত বৃহস্পতিবার রাতে সোয়ারীঘাট থেকে জিনজিরা গুদারা ঘাটে পারাপারের সময় মাঝ নদীতে একটি দ্রুতগামী ট্রলার যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা হোসেন পানিতে তলিয়ে যান।
১৩ মিনিট আগে
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত তিন শর অধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৭৫টি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত জেলায় তিনটি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
২০ মিনিট আগে
ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় ৪৫তম তিন দিনব্যাপী দোয়া মাহফিল চলছিল। শুক্রবার (৩ এপ্রিল) মাহফিলের দ্বিতীয় দিনে সন্ধ্যায় মাহফিলস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাক মিয়া।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর পর চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে