কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌর শহরের নারিকেলবাড়ী সন্ন্যাসীতলা এলাকা থেকে আটকের পর আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আনিসুর রহমান (৩৫), মতিয়ার রহমান (৬৫), ক্লিনটন বর্মণ (৩০), অশোক কুমার (৫২), বিষ্ণু চন্দ্র (৪৮), সুভাস চন্দ্র বর্মণ (৫৮), দিলীপ চন্দ্র বর্মণ (৩৮), অলক চন্দ্র (৪৫), সুমন চন্দ্র (৩৫), মোনাই চন্দ্র বর্মণ (৫০), সুভাস চন্দ্র বর্মণ (৫৫) ও সুমন চন্দ্র বর্মণ (৩০)।
পুলিশ জানায়, গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের নারিকেলবাড়ী সন্ন্যাসীতলার একটি পরিত্যক্ত টিনের ঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১২ জনকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে সোয়ারীঘাট থেকে জিনজিরা গুদারা ঘাটে পারাপারের সময় মাঝ নদীতে একটি দ্রুতগামী ট্রলার যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা হোসেন পানিতে তলিয়ে যান।
১২ মিনিট আগে
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত তিন শর অধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৭৫টি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত জেলায় তিনটি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
১৯ মিনিট আগে
ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় ৪৫তম তিন দিনব্যাপী দোয়া মাহফিল চলছিল। শুক্রবার (৩ এপ্রিল) মাহফিলের দ্বিতীয় দিনে সন্ধ্যায় মাহফিলস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাক মিয়া।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর পর চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে