
কুড়িগ্রামে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেনটি পুনরায় চালু ও রেলপথ মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ রোববার সকালে চিলমারী কমিউটার ট্রেনটি আটকে চিলমারী, রৌমারী ও রাজিবপুর এলাকাবাসীর ব্যানারে রমনা রেলস্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দ্রুত লোকাল ট্রেন চালু ও রেললাইন সংস্কার করা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন ইমরান সরকার, ছক্কু মিয়া, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলয় ইসলাম, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। বর্তমানে যে কমিউটার ট্রেন চালু রয়েছে, সেটি সকাল ৮টায় রংপুর অভিমুখে রওনা হয়ে চিলমারী ফিরে আসে রাত ১২টার পর। দেখা যায়, সে সময় ট্রেনটি যাত্রীশূন্য। তবে রমনা লোকাল ট্রেন চালু হলে সকালে জেলার উদ্দেশে রওনা হয়ে কাজ শেষ করে আবার দুপুরের ফিরতি ট্রেনেই বাড়ি ফেরা যাবে। এতে সড়কপথে গেলে যে টাকা ব্যয় হতো, তা অনেক গুণে কমে যাবে। পাশাপাশি ব্যবসায়ীদের পরিবহন ব্যয়ও কমে যাবে।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুন বলেন, করোনার সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে গেলে আর চালু হয়নি। পরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সংশ্লিষ্ট দপ্তরে ইঞ্জিন চেয়ে আবেদন করা হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে সেটি চালু করা হবে।
এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেলপথ সংস্কারের কাজ চলমান রয়েছে। উলিপুর থেকে রমনা সংস্কারের টেন্ডার হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।

গত বৃহস্পতিবার রাতে সোয়ারীঘাট থেকে জিনজিরা গুদারা ঘাটে পারাপারের সময় মাঝ নদীতে একটি দ্রুতগামী ট্রলার যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা হোসেন পানিতে তলিয়ে যান।
১৩ মিনিট আগে
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত তিন শর অধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৭৫টি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত জেলায় তিনটি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
২১ মিনিট আগে
ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় ৪৫তম তিন দিনব্যাপী দোয়া মাহফিল চলছিল। শুক্রবার (৩ এপ্রিল) মাহফিলের দ্বিতীয় দিনে সন্ধ্যায় মাহফিলস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাক মিয়া।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর পর চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে