কুড়িগ্রামের উলিপুরে নালায় মাছ ধরতে গিয়ে আতিকুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার কালপানি বজরা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত যুবক ওই এলাকার বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আতিকুর আজ দুপুরে প্রখর রোদে বাড়ির পাশের হাজির বাড়ির নালায় পাট ধোয়ার কাজ করছিলেন। এরপর একই জায়গায় বিকেলে কাজ শেষে হাত দিয়ে নালার পানিতে মাছ ধরছিলেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবনতি হলে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের ধারণা প্রখর রোদের আতিকুর রহমানের হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোজাফফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিহা হাসান জানান, আতিকুর রহমান নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে সোয়ারীঘাট থেকে জিনজিরা গুদারা ঘাটে পারাপারের সময় মাঝ নদীতে একটি দ্রুতগামী ট্রলার যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা হোসেন পানিতে তলিয়ে যান।
১৩ মিনিট আগে
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত তিন শর অধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৭৫টি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত জেলায় তিনটি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
২১ মিনিট আগে
ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় ৪৫তম তিন দিনব্যাপী দোয়া মাহফিল চলছিল। শুক্রবার (৩ এপ্রিল) মাহফিলের দ্বিতীয় দিনে সন্ধ্যায় মাহফিলস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাক মিয়া।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর পর চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে