
কুড়িগ্রামে মিছিল শুরু করার সময় জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে সদর ও উলিপুর থানা-পুলিশের যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক নেতা-কর্মীদের মধ্যে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার রয়েছেন। আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।
জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ দলের নেতা-কর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ এই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জামায়াত। কিন্তু মিছিল শুরুর আগে দলটির শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য ও অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এর মধ্যে সদর থানা-পুলিশ ৯ জনকে এবং উলিপুর থানা-পুলিশ ১০ নেতা-কর্মীকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয় পুলিশ।
এদিকে নেতা-কর্মীদের আটকের ঘটনায় জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, ‘কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতা-কর্মীকে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের সময় অন্যায়ভাবে আটক করা হয়েছে। এ ধরনের আটক আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।’ বিবৃতিতে অনতিবিলম্বে দাঁদের মুক্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে বলেন, জামায়াতের নেতা-কর্মীদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

গত বৃহস্পতিবার রাতে সোয়ারীঘাট থেকে জিনজিরা গুদারা ঘাটে পারাপারের সময় মাঝ নদীতে একটি দ্রুতগামী ট্রলার যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা হোসেন পানিতে তলিয়ে যান।
১৩ মিনিট আগে
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত তিন শর অধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৭৫টি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত জেলায় তিনটি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
২০ মিনিট আগে
ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় ৪৫তম তিন দিনব্যাপী দোয়া মাহফিল চলছিল। শুক্রবার (৩ এপ্রিল) মাহফিলের দ্বিতীয় দিনে সন্ধ্যায় মাহফিলস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাক মিয়া।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর পর চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে