
কুড়িগ্রামের উলিপুরে ৭ বছরের শিশু চম্পা হত্যা মামলার প্রধান আসামি মিন্টু বসনিয়া ও তাঁর স্ত্রী মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৬ বছর পলাতক থাকার পর বুধবার (১১ অক্টোবর) গাজীপুর থেকে র্যাবের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে উলিপুর থানা-পুলিশের একটি দল। বৃহস্পতিবার (১২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দম্পতি উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া গ্রামের বাসিন্দা। নিজের ভাতিজিকে হত্যার অভিযোগে করা মামলায় তাঁরা জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন। পরে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলা সূত্রে পুলিশ জানায়, ২০১৩ সালে মিন্টু বসুনিয়া ও তাঁর বড় ভাই চাঁদ মিয়া মাটি কাটার কাজ করতে গিয়ে বাকবিতণ্ডার জেরে ওই এলাকার বজরুল নামে এক ব্যক্তিকে মারপিট করেন। এতে বজরুল গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময় বজরুল মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।
ঘটনার দায় এড়াতে এবং উল্টো বজরুলের পরিবারকে মামলায় ফাঁসাতে মিন্টু বসুনিয়া ও তাঁর স্ত্রী মোর্শেদা বেগম মিলে আপন ভাতিজি চাঁদ মিয়ার ৭ বছরের শিশু চম্পাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে খোঁজাখুজির নাটক সাজিয়ে মিন্টু মিয়া পাশের একটি বাঁশঝাড় থেকে চম্পার লাশ উদ্ধার করেন। এ ঘটনায় প্রতিপক্ষ বজরুলের পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা হলে বজরুলের ভাতিজা হাফিজুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে মিন্টুর পরিবার। তবে মামলা তদন্তে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাদী চাঁদ মিয়ার ভাই মিন্টু বসুনিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে মিন্টু তাঁর স্ত্রীসহ ভাতিজিকে হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মিন্টু ও তাঁর স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।
কয়েক মাস কারাভোগ করে উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পান মিন্টু ও তাঁর স্ত্রী। মুক্তি পেয়েই আত্মগোপনে চলে যান তাঁরা। মামলার শুনানিতে হাজির না হওয়ায় আদালত ২০১৭ সালের ১৫ মে এই দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘ ছয় বছর পর গত বুধবার তাঁদের গেফতার করে পুলিশ।
আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওসি গোলাম মর্তুজা বলেন, ‘মামলাটি চাঞ্চল্যকর। আসামিরা আত্মগোপনে ছিলেন। দীর্ঘ দিনের চেষ্টায় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৬ ঘণ্টা আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৮ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৯ দিন আগে