
গ্রেপ্তার হুমায়ূন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, ভারতে যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ূন কালো তালিকায় অন্তর্ভুক্ত। পরে তাঁকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়।

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশিকে আটকের পর বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় বাবা-মাকে হারানোর পর ১৯৯১ সালে শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মীনু। দক্ষিণ টেক্সাসে তিনি তাঁর চার সন্তানকে বড় করেছেন। বর্তমানে তাঁর এক ছেলে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত।