Ajker Patrika

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

সিলেট প্রতিনিধি
সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক
কামাল আহমেদ। ছবি: সংগৃহীত

সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জৈন্তাপুর থানা-পুলিশ। তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে জানা গেছে। এর আগেও তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জেলে গিয়েছিলেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কামাল চেয়ারম্যান থানা হেফাজতে আছেন, যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত