
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশিকে আটকের পর বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
শুক্রবার রাত ৮টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল বন্দরে হস্তান্তর করা হয়। ফেরত আসা এসব নারী ও পুরুষের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের পর ফেরত আসা ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনগত সহায়তার জন্য একটি এনজিও সংস্থা গ্রহণ করে।
এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম বলেন, ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে তারা বিভিন্ন সীমান্ত পথে ভারতে গিয়েছিল। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে আদালতে সোপর্দের পর মানবাধিকার সংস্থার সহায়তায় শেল্টার হোমে রাখা হয়।
পরবর্তী সময়ে দুই দেশের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয় বলে জানান তিনি। ফেরত আসাদের আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানায় সংশ্লিষ্ট সংস্থা।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৪ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৭ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৭ ঘণ্টা আগে