
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৩৫ বছর ধরে বসবাস করা মীনু বাত্রা (৫৩) নামের এক ভারতীয় বংশোদ্ভূত নারীকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। গত ১৭ মার্চ টেক্সাসের হারলিনজেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মীনুকে আটকের পর তাঁর আইনি বৈধতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বর্তমানে তিনি রেমন্ডভিলের এল ভ্যালে ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছেন।
মীনু বাত্রা পেশায় একজন লাইসেন্সধারী দোভাষী। তিনি টেক্সাসের একমাত্র স্বীকৃত পাঞ্জাবি, হিন্দি ও উর্দু দোভাষী হিসেবে বছরের পর বছর ধরে অভিবাসন আদালতকে সহায়তা করে আসছেন। মিলওয়াকিতে আদালতের একটি অ্যাসাইনমেন্টে যাওয়ার পথে তাঁকে হাতকড়া পরান আইসিই কর্মকর্তারা। মীনু জানান, তাঁর কাজের অনুমতিপত্র থাকার কথা বললেও কর্মকর্তারা তা শোনেননি।
কারাগার থেকে দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মীনু অভিযোগ করেন, ‘তারা আমার সঙ্গে এমন আচরণ করেছে, যেন আমি একজন অপরাধী। ২৪ ঘণ্টা আমাকে খাবার ও পানি ছাড়া রাখা হয়েছিল, এমনকি জরুরি ওষুধও দেওয়া হয়নি।’ তিনি জানান, কর্মকর্তারা তাঁকে হাতকড়া পরা অবস্থায় ছবি তুলতে বাধ্য করেন এবং বলেন, এগুলো সোশ্যাল মিডিয়ার জন্য। মীনু একে চরম অবমাননাকর ও লজ্জাজনক বলে বর্ণনা করেন।
১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় বাবা-মাকে হারানোর পর ১৯৯১ সালে শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মীনু। দক্ষিণ টেক্সাসে তিনি তাঁর চার সন্তানকে বড় করেছেন। বর্তমানে তাঁর এক ছেলে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত।
মীনুর আইনজীবী দীপক আহলুওয়ালিয়া জানান, ২০০০ সালে একটি অভিবাসন আদালত মীনুকে ভারতে ফেরত না পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। কারণ, সেখানে (ভারতে) তিনি নির্যাতনের শিকার হতে পারেন বলে প্রমাণিত হয়েছিল।
আইনজীবীর আশঙ্কা, ট্রাম্প প্রশাসন যেহেতু মীনুর অভিবাসন মামলাটি পুনরায় চালু করেনি, তাই তাঁকে ভারত ছাড়া অন্য কোনো (তৃতীয়) দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। গত বছর ট্রাম্প ক্ষমতায় আসার পর ক্যামেরুন, রুয়ান্ডা ও দক্ষিণ সুদানের মতো কয়েক ডজন দেশের সঙ্গে বহিষ্কৃত ব্যক্তিদের গ্রহণের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে একটি আপিল আদালত রায় দিয়েছেন, কোনো ব্যক্তিকে অপরিচিত দেশে পাঠানোর আগে প্রশাসনকে আগাম নোটিশ দেওয়ার প্রয়োজন নেই।
মীনু বর্তমানে একটি হ্যাবিয়াস কর্পাস (এর মাধ্যমে একজন নাগরিক অন্যায়ভাবে আটক হলে আদালতে নিজের মুক্তির আবেদন করতে পারেন) পিটিশনের মাধ্যমে তাঁর আটকের বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন।
মীনুর আইনজীবী দীপক বলেন, ‘আটক হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো আমাদের জানানো হয়নি তাঁকে কোথায় পাঠানো হবে।’

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) প্রধান মোহাম্মদ শাফি জানান, এয়ারবাস এইচ-১৩০ মডেলের হেলিকপ্টারটি গতকাল বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২ ঘণ্টা আগে
উপসাগরীয় আরব ও ইউরোপীয় দেশগুলোর কিছু নেতা মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি হতে অন্তত ছয় মাস লাগবে। এই সময়ের জন্য উভয় পক্ষের যুদ্ধবিরতি বাড়ানো উচিত বলে তাঁরা মনে করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
২ ঘণ্টা আগে
পশ্চিমা সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলছে, যুদ্ধের আগেই নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতির কারণে ইরান তাদের অস্ত্রভান্ডার ও নেতৃত্বের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হয়েছে। মূল্যায়নগুলোতে আরও বলা হয়েছে, যদি যুদ্ধবিরতি ব্যর্থ হয়, তবে ইরানের এখনো পাল্টা জবাব...
৩ ঘণ্টা আগে
ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ শুরুর পর এই প্রথম পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে বের হয়ে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কতটা সীমিত হয়ে পড়েছে, এই ঘটনাটি তারই একটি বিরল দৃষ্টান্ত। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন...
৪ ঘণ্টা আগে