
যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হুমায়ূন তালুকদার নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
হুমায়ূন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি এবং উপজেলার গোড়াই ইউনিয়নের আবদুর রশিদ তালুকদারের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, ভারতে যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ূন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। পরে তাঁকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রায় ৩৫ জন গ্রেপ্তার হয়েছেন।
তবে স্থানীয় সূত্র বলছে, সব অপরাধীর তালিকা ইমিগ্রেশনে নেই। কিছু গ্রেপ্তার হলেও বিভিন্ন কৌশলে অনেকেই পালিয়ে যাচ্ছেন। এতে একটি চক্র সহযোগিতা করছে। চক্রের সদস্যরা পুলিশের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
২ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৩ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৩ ঘণ্টা আগে