
আর্জেন্টিনার জার্সি তুলে রেখেছেন লিওনেল মেসি। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আর্জেন্টাইন মহাতারকা। এখন ভক্তদের একটাই প্রশ্ন—ক্লাব ফুটবলে আর কত দিন দেখা যাবে আটবারের ব্যালন ডি’অরজয়ীকে।
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ, চুক্তি অনুযায়ী অন্তত ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। মেসি নিজেও চুক্তি বাড়ানোর সময় জানিয়েছিলেন, মায়ামি ফ্রিডম পার্কে নতুন স্টেডিয়ামে খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
তবে বয়স বেড়ে যাওয়ায় মেসি সেই কথা রাখতে পারেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সেই কৌতূহলকে আরও জোরালো করেছে। যদিও ক্লাব ফুটবলে এখনো দুর্দান্ত ছন্দে আছেন মেসি। সম্প্রতি এমএলএসে মন্ট্রিয়েলের বিপক্ষে ৭-১ গোলের জয়ে চারটি গোল করেছেন তিনি। চলতি মৌসুমে ১৮ গোল নিয়ে এমএলএসের গোলদাতাদের তালিকায়ও শীর্ষে আছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।
তাই মেসি মায়ামির সঙ্গে চুক্তি পূর্ণ করবেন কি না, সেটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলার উপায় নেই। সাবেক এমএলএস তারকা শাকা হিসলপ অবশ্য এ বিষয়ে বেশ আশাবাদী। তাঁর বিশ্বাস, ফিট থাকলে চুক্তির পুরো মেয়াদই মায়ামির জার্সিতে কাটাবেন মেসি।
গোল ডটকমকে হিসলপ বলেন, ‘আমি মনে করি, তিনি করবেন (মায়ামির সঙ্গে চুক্তি পূর্ণ)। এর একটি কারণ হলো, নতুন স্টেডিয়াম উদ্বোধন ও সামনে যা কিছু আসছে, সেসবের পরিকল্পনার সঙ্গে তিনি শুরু থেকেই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অন্তত সেটি শেষ না হওয়া পর্যন্ত তিনি থাকবেন বলেই মনে করি। এরপর সম্ভবত কোনো ধরনের অ্যাম্বাসেডরিয়াল ভূমিকায় যাবেন। ফলে, মায়ামিতে তাঁর উপস্থিতি থাকবেই, এমনকি সেটি শুধু প্রতিদিন ম্যাচে এসে উপস্থিত থাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও।’
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়াটাও মেসির ক্লাব ক্যারিয়ারকে দীর্ঘ করার ক্ষেত্রে ইতিবাচক হতে পারে বলে মনে করেন হিসলপ। তাঁর মতে, লিগ ও আন্তর্জাতিক ফুটবলের সম্মিলিত চাপ ৩৮-৩৯ বছর বয়সে সামলানো কঠিন। বিশেষ করে, বিশ্বকাপের মতো বড় লক্ষ্য আর না থাকায় আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি যৌক্তিক।
হিসলপ বলেন, ‘তবে খেলোয়াড় হিসেবে, যতক্ষণ তিনি ফিট থাকবেন, আমি আশা করি, তিনি চুক্তির মেয়াদ পূরণ করবেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটি আমি বুঝতে পারি। লিগ ও আন্তর্জাতিক ফুটবলের চাপ অনেক বেশি। এমনকি ৩৮ বা ৩৯ বছর বয়সী কারও জন্যও। বিশেষ করে, আপনি যখন লিওনেল মেসির মতো এত কিছু জিতে ফেলেছেন, তখন আন্তর্জাতিক ফুটবলে লক্ষ্য বলতে বিশ্বকাপই থাকে। চার বছর পরের বিশ্বকাপে তাঁকে খেলতে দেখব—এমনটা আমি আশা করি না।’
হিসলপ আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক ফুটবলে আর কী লক্ষ্য করার আছে তাঁর? সম্ভবত সে কারণেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানো তাঁর ক্লাব ক্যারিয়ারের জন্য উপকারী হবে এবং এভাবে তিনি আরও দীর্ঘদিন খেলতে পারবেন।’

রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
৩৪ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
১ ঘণ্টা আগে
কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নিজেদের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলবে ভারত ও জাপান। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দেশ। দুই দেশের পুরুষ ক্রিকেট দলের এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে এবার থাকছে না কোনো অ্যাথলেটস ভিলেজ। খরচ কমাতে জাপানের নাগোয়া ও আইচিতে অনুষ্ঠেয় আসরে ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা থাকবেন ক্রুজ জাহাজ, হোটেল এবং শিপিং কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী আবাসনে।
৪ ঘণ্টা আগে