
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখে আলোচনায় এসেছিলেন ব্রিল এমবোলো। সেই ম্যাচের পর আবারও খবরের শিরোনাম হলেন শিরোনামে সুইজারল্যান্ডের এই ফরোয়ার্ড—এবার লিওনেল মেসির ইন্টার মায়ামিকে জয়বঞ্চিত করে।
মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
মায়ামি শুরুটা করেছিল দারুণভাবে। ৩২তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাসেমিরো। তিন মিনিট পর অবশ্য সমতায় ফেরে আটলান্টা। কাসেমিরোর গায়ে লেগে বল ফিরে এলে জালে পাঠান মিগেল আলমিরন। প্রথমার্ধের শেষ দিকে টেলাসকো সেগোভিয়ার সহায়তায় গোল করে মায়ামিকে আবারও এগিয়ে দেন সুয়ারেজ।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল আটলান্টা। ৭৮ মিনিটের দিকে পাওয়া পেনাল্টি অবশ্য ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ার। তবে শেষ পর্যন্ত আরেকটি পেনাল্টি থেকে ম্যাচে ফেরে আটলান্টা। এবার দায়িত্ব নেন এমবোলো। ৮৭তম মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।
যোগ করা সময়ে সুযোগ পেয়েছিল মায়ামি। মেসির দুটি প্রচেষ্টা আটলান্টার রক্ষণে আটকে যায়। গোলরক্ষক লুকাস হয়োসের গুরুত্বপূর্ণ সেভ এবং গোললাইন থেকে পাওলো দিয়াসের ক্লিয়ারেন্সে আর জালের দেখা পায়নি মায়ামি। পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে ফ্লোরিডার ক্লাবটি।
২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দুইয়ে অবস্থান করছে মায়ামি। শীর্ষে আছে ন্যাশভিল। মায়ামির সমান ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।

বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।
৪ মিনিট আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে