আশুগঞ্জ

ভৈরব-আশুগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব-আশুগঞ্জের পুরোনো ফেরিঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

আশুগঞ্জে টিকটক রিলসে মন্তব্য নিয়ে বিরোধ, সালিসে সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও রিলসে মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার আশুগঞ্জ বাজারে সালিসের পর আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার নিখোঁজের একদিন পর মারা গেছেন। পরিবারের অভিযোগ, তাঁকে চেতনানাশক কিছু খাইয়ে বা স্প্রে করে ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচে ফেলে রাখা হয়েছিল। পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান
দেশের সব সার কারখানা চালু করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. বাবুল মিঞা। আজ বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।












